১২ অক্টোবার ২০১২
৪) ১০ মিনিট
ভাবছ, দেখছ সকাল বিকেল সব সাদা তুমি
ঠিক, স্বাভাবিক, দেখো লোহার নিয়তি সাজে
শেকল, আমার খেলনাগুলো দোকানে বিক্রি করে
আসি। নিজে পথ, নিজে পাঞ্জাবি পকেটের অনেক
তলায় পড়ে থাকা, বাস টিকিট আজ ফের
ভুল রুট তাই কুকুরের জিভে আর জং ধরা
জানলার রডে রাখি চোখ, ভেজা সীট, তুমি
নেমে গেলে। কানা চোখ সেই কুকুরের ঘায়ে
আজ পাগলের মত ঘুরে মরে, ছোঁবে লেজ এই
বিরক্ত শহরে, তুমি ভেবো আমি নটে গাছ।
ঠিক, স্বাভাবিক, দেখো লোহার নিয়তি সাজে
শেকল, আমার খেলনাগুলো দোকানে বিক্রি করে
আসি। নিজে পথ, নিজে পাঞ্জাবি পকেটের অনেক
তলায় পড়ে থাকা, বাস টিকিট আজ ফের
ভুল রুট তাই কুকুরের জিভে আর জং ধরা
জানলার রডে রাখি চোখ, ভেজা সীট, তুমি
নেমে গেলে। কানা চোখ সেই কুকুরের ঘায়ে
আজ পাগলের মত ঘুরে মরে, ছোঁবে লেজ এই
বিরক্ত শহরে, তুমি ভেবো আমি নটে গাছ।