১ জানুয়ারি ২০১৪
৩) শক্তি
হ্যাঁ, আমি যদি ভুল করেই থাকি
তাবলে এত পুলিশ দেবে রাস্তায়?
এভাবে কি কেউ বাড়ি ফেরেনি?
তাবলে এত পুলিশ দেবে রাস্তায়?
এভাবে কি কেউ বাড়ি ফেরেনি?
নতুন কথা নয়,
মৃত আলো বাল্ব গড়িয়ে গেলেই
কোনো স্টেশনে দাঁড়াবে না রেলগাড়ি।
এক চোখে তীর এসে লাগে পাখিটার
তাও রক্ত ঝরেনি বলে কাঁদতে পারে নি
কেউ জানত না, সিলেবাসে ছিল না।
এরকম ভাবে আবার মিথ্যে কথা
সপরিবারে ওরা দেবতার নাম করে
আবার মিথ্যে কথা, অনায়াসে দাবা খেলে
সময়ে সাথে, হেরে যায়
সেটাও বোঝে না।
মৃত আলো বাল্ব গড়িয়ে গেলেই
কোনো স্টেশনে দাঁড়াবে না রেলগাড়ি।
এক চোখে তীর এসে লাগে পাখিটার
তাও রক্ত ঝরেনি বলে কাঁদতে পারে নি
কেউ জানত না, সিলেবাসে ছিল না।
এরকম ভাবে আবার মিথ্যে কথা
সপরিবারে ওরা দেবতার নাম করে
আবার মিথ্যে কথা, অনায়াসে দাবা খেলে
সময়ে সাথে, হেরে যায়
সেটাও বোঝে না।
আমাকে এভাবেই ফিরতে হবে,
এত শিশুকান্না আর নরদেহ ঠেলে,
এমন শক্তি আমি পেয়েছিলাম শ্রবণে
তখন আমার ভ্রুণ ...
ঘুরছিল নিজের মেজাজে।
এত শিশুকান্না আর নরদেহ ঠেলে,
এমন শক্তি আমি পেয়েছিলাম শ্রবণে
তখন আমার ভ্রুণ ...
ঘুরছিল নিজের মেজাজে।